পরিচালনা ব্যবস্থা

বিএফএফ-এর পরিচালনায় রয়েছে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সক্রিয় ও দক্ষ পরিচালনা পরিষদ। কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ, এই দুইটি টায়ারের সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠিত। কার্যনির্বাহী পরিষদ হতে প্রাপ্ত সকল সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পাদনের জন্য একজন দায়িত্বশীল নির্বাহী পরিচালক আছেন। পরিচালনা পরিষদ ও নির্বাহী পরিচালকের ভূমিকা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল।

* বিএফএফ-এর ২৭ সদস্য বিশিষ্ট একটি সাধারণ পরিষদ আছে। সাধারণ পরিষদ কর্তৃক প্রতি ৩ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সাধারণ পরিষদের সদস্যদের নিয়ে বছরে কমপক্ষে ১টি সভা আয়োজন করা হয়। তাছাড়াও সাধারণ পরিষদ যেকোন জরুরী পরিস্থিতির ভিত্তিতে জরুরী সভা ডাকতে পারে।
* সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ আছে। এই পরিষদের নীতি নির্ধারণ, প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন ও সংস্কারের সর্বোচ্চ ক্ষমতা আছে।
* কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নির্বাহী পরিচালক নিযুক্ত হন যিনি সংগঠনের সদস্য সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কার্যক্রম ও প্রকল্প পরিচালনা ও বাস্তবায়নের জন্য একজন নির্বাহী পরিচালকের অধীনে একাধিক কর্মী কাজ করে থাকেন।


কার্যনির্বাহী পরিষদ

ক্রম নাম পেশা পদবী ছবি
১ অধ্যাপক মোহাম্মাদ আব্দুস সামাদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চেয়ারম্যান
২ জনাব কাজী আশরাফুল হাসান সমাজকর্মী ভাইস চেয়ারম্যান
৩ জাকিয়া খানম সমাজকর্মী কোষাধ্যক্ষ
৪ মো: আবু ছাহের আলম চাকুরী কার্যনির্বাহী সদস্য
৫ এ কে আজাদ সমাজকর্মী কার্যনির্বাহী সদস্য
৬ মাসুদা বেগম সমাজকর্মী কার্যনির্বাহী সদস্য
৭ আ ন ম ফজলুল হাদী সাব্বির চাকুরী সদস্য সচিব

আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
ঠিকানা
  • 218/1 আলাউদ্দিন খান সড়ক ,দক্ষিণ আলিপুর , ফরিদপুর