কর্মএলাকা : গ্রাম: হাফেজ ডাঙ্গী, ইউনয়ন: চরমাধবদিয়া, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
কার্যক্রম : নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট প্রদানের প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে ১৬টি, ২০২০-২০২১ অর্থবছরে ১০টি এবং ২০২২-২০২৩ অর্থবছরে ১৮ টি পরিবারে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট প্রদান করা হয়। ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বর্তমানে কর্মসূচিটি ফলোআপে আছে।
অগ্রগতি : এক নজরে উল্লেখিত কর্মসূচী: কর্মসূচীর বিবরণ সংখ্যা উপকার ভোগীর সংখ্যা প্রত্যক্ষ ভাবে উপকার ভোগীর সংখ্যা পরোক্ষ ভাবে কর্ম এলাকা সেমি পাকা টয়লেট নির্মান ২৬ টি ২৬ ১১৭ হাফেজ ডাঙ্গী, চরমাধবদিয়া, । ওরিয়েন্টেশন/সচেতনতামূলক উঠান বৈঠক ০২ টি ৫২ ৫২
দাতা সংস্থা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বেনিফিশিয়ারি'জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর উদ্যোগে ফরিদপুর জেলার চর মাধবদিয়া ইউনিয়নের হাফেজ ডাংগী গ্রামে ৩৫ টি এবং ওয়াজদ্দিন মুন্সির ডাংগী গ্রামে ৯ টি মোট ৪৪ টি দরিদ্র পরিবারে ৪৪ টি সেমি পাকা টয়লেট নির্মাণ করে দেয়া হয়।হাফেজ ডাংগী গ্রামে যাদের স্যানিটারি ল্যাট্রিন ছিলনা এবং যাদের ল্যাট্রিন ছিল ব্যহারের অনুপযুক্ত সেই সকল দরিদ্র পরিবারে সেমি পাকা টয়লেট নির্মাণ করে বুঝিয়ে দেয়ার মাধ্যমে হাফেজ ডাংগী গ্রামে শতভাগ স্যানিটেশন কভারেজ নিশ্চিত করা হয়।