বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বিএফএফ গাভী পালন কর্মসূচি পরিচালনা করে থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে গাভী প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫টি দরিদ্র পরিবারের মাঝে ৫টি গাভী (বকনা বাছুর) বিতরণ করা হয়। পাশাপাশি গাভী পালন বিষয়ক একটি প্রশিক্ষণও প্রদান করা হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের মাধ্যমে ৫টি গাভীকেই ১ বার করে কৃমিনাশক ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। বর্তমানে ৫টি গাভী পর্যবেক্ষনে রয়েছে।